বরগুনা অনলাইন

বরগুনায় চিকিৎসক ও পুলিশসহ আরো ১২জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, বরগুনা অনলাইন : বরগুনায় নতুন করে ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে বরগুনা সদরে ৬, আমতলীতে ২, পাথরঘাটায় ২ ও বেতাগীতে ২জন আক্রান্ত হন।

আক্রান্তদের মধ্যে দুুজন চিকিৎসক ও একজন পুলিশ সদস্যও আছেন। এরা হলেন- আমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও পাথরঘাটার একজন নারী চিকিৎসক ও বেতাগী উপজেলার পুলিশের এস আই।

এ নিয়ে আজ পর্যন্ত জেলায় করোনা ভাইরাস শনাক্ত রোগীর মোট সংখ্যা দাড়িয়েছে ১১৬ জনে। এদের মধ্যে ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন, ৬৫ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন ডাঃ মো: হুমায়ুন শাহিন খান বলেন, নতুন করে আরও ১২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ৫২ জন চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন সবাই শারীরিকভাবে সুস্থ আছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *