করোনা উপসর্গ নিয়ে বরগুনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে বরগুনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

গোলাম কিবরিয়া,বরগুনা অনলাইন : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাচ্চু পঞ্চয়েত (৬০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার সকালে বরগুনার তার নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সফি পঞ্চায়েতের ছোট ছেলে বাচ্চু পঞ্চায়েত(৬০)। তিনি ঢাকা ন্যাশনাল ব্যাংকের মতিঝিল শাখায় কর্মরত ছিলেন।

জানা যায়, গত এক সপ্তাহ ধরে ঠাণ্ডা ও জ্বরে তিনি ভুগছিলেন। এরপর বেশি অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহা. সালামত উল্লাহ জানান, তিনি ঢাকাতে কর্মরত ছিলেন। সেখানে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আমরা শুনেছি। কিন্তু আমাদের এখানে তার কোনো নমুনা সংগ্রহ করা হয়নি বলেও তিনি জানান।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *