বরগুনায় নিখোঁজের ১৫ দিন পরে যুবকের লাশ উদ্ধার

বরগুনায় নিখোঁজের ১৫ দিন পরে যুবকের লাশ উদ্ধার

গোলাম কিবরিয়া : বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা এলাকায় নিখোঁজের ১৫ দিন পর খাল থেকে জামাল (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির হোসেন মোহাম্মদ বলেন, রোজার আগের দিন থেকে জামাল নিঁখোজ ছিলেন। তার ভাই কামাল এ ব্যাপারে বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

ওসি আরো বলেন, স্থানীয় এক ব্যক্তি খালে মাছ ধরতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জামালের স্বজনদের খবর দেয়। এসময় স্বজনরা এসে জামালের লাশ শনাক্ত করে।

জামালের ভাই কামাল জানান, জামাল বরইতলা-বাইনচটকি ঘাটে খেয়া পাড়াপাড়ের কাজ করতেন। রোজার একদিন আগে রুবেল নামে একজন জামালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে বাসায় ফেরেন নি। তার খোঁজ না পাওয়ায় বরগুনা থানায় ডায়েরি করা হয়।

এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, এ বিষয়ে তদন্ত করে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *