বরগুনায় লঞ্চ চলাচলে অনিয়ম, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

বরগুনায় লঞ্চ চলাচলে অনিয়ম, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

গোলাম কিবরিয়া, বরগুনা অনলাইন : সারা বিশ্বে করোনা প্রাদুর্ভাবে সবকিছু লকডাউন করে দেয় সরকার। দুইমাস বন্ধ থাকার পর সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী চলাচলের কথা বলা হলেও তা মানছে না লঞ্চ কর্তৃপক্ষ। সরেজমিন দেখা যায়, শুক্রবার দুপুর থেকে বরগুনা নদী বন্দরে থাকা এমকে শিপিং লাইনস সপ্তবর্না লঞ্চে একটু একটু করে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিকেল গড়াতেই ‘ইংলিশ ফাইল’-এর মতো গাদাগাদি করে যাত্রী বসা।

বিআইডব্লিউটিএ’র নীতিমালায় বরগুনা থেকে প্রতিদিন ৩টি লঞ্চ ছাড়ার কথা থাকলেও এমকে শিপিং লাইনস কম খরচে ব্যবসা বেশি হওয়ার জন্য একটি লঞ্চ পরিচালনা করে প্রতিদিন। এতে করে যাত্রী ভোগান্তিসহ স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে।

প্রতিটি লঞ্চে ধারণ ক্ষমতার দেড় থেকে দ্বিগুন যাত্রী ওঠানো হয়। এ অবস্থায় করোনা মহামারি আরও ছড়িয়ে পরার আশংকা দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *